ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • রেলিং বিহীন জরাজীর্ণ ব্রীজ থেকে পড়ে শিক্ষার্থী হাসপাতালে

    রেলিং বিহীন জরাজীর্ণ ব্রীজ থেকে পড়ে শিক্ষার্থী হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে সাতলায় রেলিং বিহীন  জরাজীর্ণ  ব্রীজ থেকে খালে পরে এক মাদ্রাসা ছাত্র হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রবিবার বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২টি ভ্যানগাড়ী ক্রসের সময় ওই এলাকার  মৃত মোস্তফা বালির ছেলে  ছাত্র আঃ কাদের বালি(১২) ব্রীজ থেকে খালে পরে গিয়ে গুরুতর আহত হয়েছে।

    খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলার ঘটনাস্থলে ছুটে যান এবং আহত শিক্ষার্থীকে স্হানীয়দের মাধ্যমে দ্রুত হাসপাতালে পাঠান। ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার জানান এক সপ্তাহ পূর্বে হারতা গ্রামের এক পথচারী ওই ব্রীজ থেকে পরে গিয়ে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    তিনি আরো জানান ৯০ মিটার এই আয়রন ব্রীজটি ২২/২৩ বছর ধরে রেলিং বিহীন জরাজীর্ণ অবস্থায়  পরে আছে। আমি নিজস্ব অর্থায়নে কিছু পাঠাতনের ফাকাগুলি ঠিক করি। কিন্তু এছাড়া আর কোন সংস্কারের কাজ হয়নি। এদিকে ওই ব্রীজের স্টীমিট করার পরেও কোন কার্যক্রম না হওয়ায়  ক্ষুব্ধ এলাকাবাসী।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ