ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • উজিরপুরে বসতঘরে চলেছ পোষ্ট অফিসের কার্যক্রম

    উজিরপুরে বসতঘরে চলেছ পোষ্ট অফিসের কার্যক্রম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠী  গ্রামে যুগ যুগ ধরে পোষ্ট অফিসের কার্যক্রম চলছে বসতঘরে। সুত্রে জানা যায়, প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন বাড়িতে পোষ্ট অফিসের কার্যক্রম চালাচ্ছে অফিস কর্মচারীরা।

    গত ২ বছর ধরে দামোদারকাঠী গ্রামের আব্দুস সোবহান সরদারের ছেলে ওই পোষ্ট অফিসের ই.ডি.ডি.এ মো. সেলিম সরদার তার বসতঘরে কার্যক্রম চালিয়ে আসছে এবং ওই বসতঘরে পোষ্ট অফিসের পিয়নের দায়ীত্ব পালন করছেন মো. আজিজুল সরদার। বিষয়টি জানার জন্য গৌরনদী উপজেলা পোষ্ট অফিসের আই.পি.ও কে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। স্থানীয়রা জানান, উপজেলার সকল স্হানে পোষ্ট অফিসের সরকারি ভবন রয়েছে এবং স্বল্প পরিষরে হলেও কিছুটা কার্যক্রম চলছে। কিন্তু এই এলাকার পোষ্ট অফিসের নিদ্রিষ্ট কোন অফিস ঘর বা ভবন নেই। যুগ যুগ ধরে চাকুরীরত কর্মচারীদের বসতঘরে অফিসের কার্যক্রম চালাচ্ছে।

    ইউপি সদস্য মো. শাজাহান জানান উপজেলার প্রতিটি স্হানেই পোষ্ট অফিসের ভবন রয়েছে কিন্তু এই এলাকায় নামেমাত্র পোষ্ট অফিস রয়েছে। নেই কোন অফিস ঘর। একারনেই ঢিলেঢালা ভাবে চলছে অফিসের কার্যক্রম। অফিসের ই.ডি.ডি.এ সেলিম সরদার জানান, এলাকার কেউ পোষ্ট অফিসের জন্য জমি দান না করায় এই এলাকায় কোন অফিস কার্যালয়ের ভবন স্থাপন হয়নি। তাই আমাকে আমার বসতঘরেই দুই বছর ধরে অফিসের সকল কার্যক্রম চালাতে হচ্ছে।

    অফিস পিয়ন আজিজুল সরদার জানান, সরকারি অফিস না থাকার কারনেই মুলত সেলিম সরদারের বসতঘরে বসেই অফিসের কার্যক্রম চালাতে হয়। এদিকে এলাকাবাসী দ্রুত পোষ্ট অফিসের নিদ্রিষ্ট ভবন নির্মানের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ