ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ফেসবুকে প্রেম, অতঃপর অপহরণ করে ধর্ষণ

    ফেসবুকে প্রেম, অতঃপর অপহরণ করে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এক কিশোরীকে অপহরণের পর ভাঙ্গা এলাকায় নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। 
    আজ রবিবার সকালে অপহৃত কিশোরীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ। আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া জানান, ফেসবুকের মাধ্যমে বরিশাল বন্দর থানা এলাকার এক কিশোরীর সাথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. আসিফ নামে এক যুবকরে পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক গভীর হয়। গত শনিবার আসিফ বরিশাল এসে লঞ্চঘাট এলাকায় ওই কিশোরীর সাথে দেখা করে। এ সময় আসিফ তাকে ফুসলিয়ে ভাংগা এলাকার নিজ বাড়িতে নিয়ে আটকে ধর্ষণ করে। সন্ধ্যায় তার বাবা-মাকে ফোন করে অভিযুক্ত আসিফ ১ লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় ওই রাতেই বিএমপি’র বন্দর থানায় অভিযোগ করে অপহৃতার পরিবার।

    তথ্য প্রযুক্তির সহয়তায় তার অবস্থান শনাক্ত করে রবিবার ভোর ৫টার দিকে ভাঙ্গা এলাকার আসিফের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বন্দর থানা পুলিশ। একই সঙ্গে অপহরণ, ধর্ষণ ও মুক্তিপন দাবীর অভিযোগে আসিফ ও তার সহযোগী মো. সোহেলকে পুলিশ আটক করে।

    এদিকে নির্যাতিত কিশোরীকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিএমপির উপ-কমিশনার আলী আশরাফ ভূঁইয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ