ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্ধোধন

    বরিশালে সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্ধোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্বোধন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

    আজ রবিবার (২০ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে নিহত সার্জেন্ট কিবরিয়ার স্মরণে এই পুলিশ বক্সের উদ্বোধন করা হয়। পুলিশ বক্সের নির্মাণে সার্বিক তত্বাবধানে ছিলেন বিএমপি ট্রাফিক পুলিশের ডিসি এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)।

    এসময় আরও উপস্থিত ছিলেন, বিএমপি এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপস এনামুল হক, ডিসি হেড কোয়াটার মোঃ নজরুল ইসলাম, ডিসি সাপ্লাই এন্ড লজিস্টিক জুলফিকার আলি হায়দার, ডিসি দক্ষিন আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম ফজলু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম,বিএমপি পুলিশের ষ্টাফ অফিসার মোঃ ইব্রাহীম, বন্দর থানার ওসি আসাদুজ্জামান,ট্রাফিক পুলিশের টি আই আবদুর রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই জিয়াউর রহমান,টি আই সোহেল সহ অন্যান্যরা।

    নিহত সার্জেন্ট কিবরিয়ার বাবা ইউনুস আলি সর্দার, মা শাহিদা বেগম, স্ত্রী সার্জেন্ট মৌসুমি ও ছেলে এস এম ওহীসহ পরিবারের সদস্যরা এসয় উস্থিত ছিলেন। সার্জেন্ট কিবরিয়ার নামে পুলিশ বক্স নির্মাণ করায় বিএমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কিবরিয়ার পরিবারবর্গ।

    উল্লেখ্য ২০১৯ সালের ১৫ই জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সার্জেন্ট কিবরিয়া ডিউটিরত অবস্থায় একটি ট্রাক থামাতে সিগনাল দেন এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট কিবরিয়া তার মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টাকালে ট্রাকটি সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেয়।

    পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় সার্জেন্ট কিবরিয়াকে হাসপাতালে নেন। পরদিন ১৬ জুলাই ঢাকায় চিকিৎসারত অবস্থায় সার্জেন্ট কিবরিয়া মারা যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ