ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • 'বরিশালবাসির মাঝে সেয়ার বাজারে বিনিয়োগে উৎফুল্লতা ও আশার আলো দেখা যায়'

    'বরিশালবাসির মাঝে সেয়ার বাজারে বিনিয়োগে উৎফুল্লতা ও আশার আলো দেখা যায়'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সর্ববৃহৎ ও একমাত্র রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান বাংলার শষ্য ভান্ডার বরিশাল আগমন ও বরিশাল কার্যলয়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে বরিশাল শাখার কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করার মাধ্যমে সম্মাননা প্রদান করেন।

    আজ রোববার (২০) জানুয়ারি সকাল ১১টায় নগরীর গ্রিজ্জামহল্লা রোডস্থ বরিশাল প্লাজা ভবনের ইনভেস্টমন্ট কর্পোরেশন বরিশাল শাখা পরিদর্শন করে  ড. মোঃ কিসমাতুল আহসান।

    বরিশাল শাখার কর্র্মকর্তাদের সাথে মতবিনিময়কালে চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান বলেন, বরিশালবাসির মাঝে সেয়ার বাজারে বিনিয়োগে উৎফুল্লতা ও আশার আলো দেখা যায়। এতে করে দক্ষিণবঙ্গবাসি সেয়ার বাজারের বিনিয়োগ ক্ষেত্রে নতুন এক দিগন্ত উম্মোচিত হয়েছে। পরে তিনি বরিশাল শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে এবং সকলের খোঁজ-খবর নেন।

    এসময় উপস্থিত ছিলেন আইসিবি বরিশাল শাখার উপ-মহা ব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ মাহমুদুল হক, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ তৌহিদ আহমদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি বাড়ৈ, প্রোগ্রামার পীযুষ কান্তি পাল, সিনিয়র অফিসার সাইফ মোঃ জাহিদুল ইসলাম, অফিসার মোঃ আবু জাফর,রিসিপশনিস্ট মৃনাল কান্তি মন্ডল,সুপারভাইজার ইলিয়াছ হাওলাদার, সহকারী কেয়ারটেকার মোঃ হাবিবুর রহমান,আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম,অফিসার জয়ন্ত বাড়ৈ,আইসিবি সিকিউরটিজ ট্রেডিং কোং,লিঃ ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম,প্রিন্সিপাল অফিসার মতিয়ার রহমান সহ কর্পোরেশন ও সাবসিডিয়ারি দপ্তরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও বিভিন্ন কর্মচারিরা অমিক্রন স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ