ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

গোসল করতে নেমে কীর্তনখোলায় নিখোঁজ বৃদ্ধ

গোসল করতে নেমে কীর্তনখোলায় নিখোঁজ বৃদ্ধ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ন প্রকল্প এলাকায় কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। আফসার আলী আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৃত হাফেজ খানের ছেলে ৭৫ বছর বয়সী আফসার আলী খান স্ত্রী এর সাথে কীর্তণখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি।

এর এক ঘন্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে খুঁজতে থাকে।

বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নদীতে নিখোজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ