বরিশাল নদী বন্দরে ভবঘুরে নারীর সন্তান প্রসব

বরিশাল নদী বন্দরে ভবঘুরে এক নারী সন্তান প্রসব করেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিটি মার্কেট এলাকায় কাঁচাবাজার ভিক্ষা করতে গেলে প্রসব বেদনা ওঠে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নদী বন্দরে নিয়ে গেলে সেখানে ছেলে সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও ছেলে উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন লঞ্চঘাটের শ্রমিক হাফিজুর রহমান।
জানা গেছে, মায়া নামে ছিন্নমূল ওই নারী দীর্ঘ বছর ধরে নদী বন্দরে বসবাস করতো। তার জাকারিয়া নামে আরো একজন ছেলে রয়েছে। তবে ওই নারীর স্বামী নেই। বাড়ির ঠিকানাও সঠিকভাবে বলতে পারেন না। কয়েক মাস আগেই তিনি অন্তঃস্বত্তা হয়ে পড়েন। তবে সেখানে বসবাসকারী অন্য ছিন্নমূলরা মায়া বেগমকে সেবা যতœ করে আসছিলেন। সন্তান প্রসবের পর তাকে নদী বন্দরের একটি অস্থায়ী শেডে রাখা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, ভবঘুরে একনারী সন্তান প্রসব করেছে বলে খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নদী বন্দর এলাকার ছিন্নমূল নিবাসীরা জানিয়েছেন, স্বামী না থাকায় হয়তো কারো ধর্ষণে সন্তান প্রসব করেছেন। তারা ঔরসজাত নবজাতকের পিতা কে তা শনাক্তের দাবী জানান।
এইচকেআর