বরিশালে আশ্রয়ন প্রকল্পে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী আশ্রয়ন প্রকল্পে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় (ভোডস) উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আশ্রয়ন প্রকল্পের মাঠে বিদ্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা পারভিন, বরিশাল জেলা সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জানে আলম হাওলাদার, চরমোনাই ইউনিয়নের গিলাতলী ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য জিয়াউল করিম শীষ মামুন, বরিশাল জেলা প্রোগ্রাম ম্যানেজার নিজাম উদ্দিন সিকদার, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. রফিকুল ইসলাম সোহেল প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুপরিকল্পনায় সমাজের ঝড়ে পড়া শিশুদের শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এইসব ঝড়ে পড়া শিশুরাও সুশিক্ষা পেলে তারাও দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসবে। সমান তালে অবদান রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোনো মানুষকেই পেছনে ফেলে এগিয়ে যেতে চান না। তিনি সবাইকে সাথে নিয়েই উন্নত থেকে আরো উন্নত দেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই আজ বাংলাদেশ বিশ্বে রোলমডেল।
পরে ৩০জন শিশুর শিক্ষার্থীর মাঝে বই,খাতা, কলমসহ যাবতীয় শিক্ষা উপকরন বিতরন করা হয়।
এইচকেআর