ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় বিদেশী ও চোলাই মদসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় বিদেশী ও চোলাই মদসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে দেশী-বিদেশী মদসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মাদক ব্যবসায়ী শৈলেন মালাকারের স্ত্রী মহিলা মাদক ব্যবসায়ী মালা মালাকারকে ৮০ বোতল বিদেশী মদ, ২০ লিটার চোলাই মদ, ৪ শত গ্রাম দাওয়াসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মো. এনায়েত হোসেন।

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মালাকার বাড়ি থেকে এক মহিলা মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান দেশী-বিদেশী মদসহ গ্রেপ্তার করা হয়।

    এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মো. ইসতিয়াক হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
    এর আগেও দেশী-বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী শৈলেন মালাকারকে গ্রেপ্তার করেছিল বরিশাল র‌্যাব-৮।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ