ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • পত্রিকা বিক্রেতা ইব্রাহিম ক্যান্সারে আক্রান্ত, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে!

    পত্রিকা বিক্রেতা ইব্রাহিম ক্যান্সারে আক্রান্ত, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সূর্যের আলো ফুটতেই বরিশাল নগরীর মানুষে দুয়ারে দুয়ারে সংবাদপত্র নিয়ে ছুটে যেতেন ইব্রাহিম। সাইকেলে প্যাডেল ও বেলের শব্দে নগরীর অলি-গলির মানুষের ঘুম ভেঙে যেতো, মানুষ বুঝতে পারতো ইব্রাহিম খবরের কাগজ নিয়ে পৌঁছে গেছেন।

    আজ সেই ইব্রাহিমের সাইকেলের আওয়াজ আর বেলের টুনটুন শব্দ কেউ শুনতে পারেনা। হয়তো ওই সকল মানুষের দুয়ারে অন্য কেউ আজ পত্রিকা নিয়ে পৌঁছে যান। আর তখন পত্রিকা বিক্রেতা সকলের পরিচিত মুখ সেই মো. ইব্রাহিম খান রেকটাম ক্যান্সার নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কাতরাচ্ছেন। তিনি আর্থিক অসচ্ছলতার কারণে নিজের চিকিৎসা করাতে পারছেন না। হয়তো তিনি ভেবেই নিয়েছেন, এ জীবন আর হাসবে না। চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আকুতি করছেন তার পরিবার।

    বাকেরগঞ্জের চারদী ইউনিয়নের বাসিন্দা কৃষক মো. নুরুল খানের ছেলে ইব্রাহিম। বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের দরগাবাড়ি ভাড়া বাসায় বসবাস করে আসছেন তিনি। ইব্রাহিম ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস শেষ বর্ষে অধ্যায়নরত। তার পড়াশুনা আর পরিবার চালাতে বরিশাল নগরীতে মানুষের কাছে পত্রিকা বিক্রি করত। তার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছে তার পরিবার ও বন্ধু মহল।

    ইব্রাহিমের ছোট ভাই মো. সজিব বলেন, ‘রেকটাম ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা কলেজে ভাইয়াকে ভর্তি করিয়েছি। এই চিকিৎসা ব্যায়বহুল হওয়ায় টাকার অভাবে চিকিৎসা করানো আমাদের পরিবারের কাছে মুশকিল হয়ে পরেছে। ভাইয়াকে বাঁচাতে হলে তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি যা অনেক ব্যায়বহুল চিকিৎসা।’

    তিনি আরো বলেন, ‘এই চিকিৎসা সব বরিশালে নেই তাই তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে হবে। এজন্য অনেক টাকা প্রয়োজন। মেডিকেলের ডাক্তার অতিশীঘ্রই চিকিৎসার কথা বলেছেন। ভাইয়াকে দ্রুত চিকিৎসা করাতে হবে। আমাদের সমাজে অনেক বিত্তশীল মানুষ আছেন যাদের অল্প সাহায্যে আমার ভাই আবার আলোর মুখ দেখতে পাবেন। তাই ভাইয়ার এই চিকিৎসার জন্য সকলের সাহায্য চাই’।

    ইব্রাহিমের চিকিৎসার জন্য কেউ সাহায্য পাঠতে চাইলে তার ছোট ভাই মো. সজিব এর মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন- ০১৭৪৫১০০৪০১।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ