ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • গেইলের সঙ্গে সাক্ষাতে উজ্জীবিত আসিফ

    গেইলের সঙ্গে সাক্ষাতে উজ্জীবিত আসিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের টঙ্গীর তরুণ ক্রিকেটার আসিফ আবেদীন ক্রিকেট দুনিয়ার আইকন ও মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

    বৃহস্পতিবার বিকালে ঢাকার শেরাটন হোটেলে ক্রিস গেইলের সঙ্গে দেখা করেন তিনি।

    আসিফ শেখ রাসেল ক্রীড়াচক্রে ঘরোয়া লিগে খেলেন। সম্প্রতি গাজীপুর জেলা ক্রিকেট একাডেমির টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ৪২ বলে ১২২ রান তুলে আলোচনায় আসেন এই তরুণ ক্রিক্রেটার।

    সাক্ষাতের সময় ক্রিস গেইল ব্যাটিংয়ে কীভাবে সফলতা অর্জন করা যায় সে বিষয়ে নানা ধরনের কলাকৌশল রপ্ত করার পরামর্শ দেন আসিফকে।

    এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুর রহমান ওয়ার্সি (স্বর্ণ)।

    আসিফ আবেদীন বলেন, বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে সাক্ষাত করতে পেরে আমি খুবই আনন্দিত, উজ্জীবিত। আমি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই। সে লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    উল্লেখ্য, ক্রিকেটার আসিফ আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সৈনিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নাল আবেদীনের একমাত্র ছেলে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ