ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা
ছবি: প্রতীকি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পারিবারিক কলহের জ্বের ধরে রুবেল গাজি (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পেশায় সে একজন রাজমিস্ত্রী। বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি)দিবাগত রাত ১২ টার দিকে বরিশাল নগরের কাউনিয়া থানাধীন আল-মাদানি সড়কের ভাড়া বাসায় আত্মহনন করেন তিনি।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। মৃত রুবেল গাজি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর ভোলানাথ গ্রামের বাসিন্দা আবুল গাজির ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি পরিবারের সকলকে নিয়া বরিশাল নগরের আলমাদানি সড়কে ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের অজান্তে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে সে। বিষয়টি জানার পরে স্বজনরা থানা পুলিশকে অবহিত করেন।

কাউনিয়া থানার এস আই মিজান মোল্লা বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করবেন বলেও জানান তিনি। এসআই মিজান মোল্লা আরো বলেন, পারিবারিক কলোহের কারনেই আত্মহত্যা করেছেন রুবেল গাজি।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ