ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • উদীচী শিল্পীগোষ্ঠী'র জেলা সম্মেলন অনুষ্ঠিত

    উদীচী শিল্পীগোষ্ঠী'র জেলা সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” স্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের বিংশতিতম জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৮ ফেব্রয়ারি) বেলা ১১টায় নগরীর জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের পর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতজন অ্যাড. মানবেন্দ্র বটব্যাল।

    সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার ও সম্পাদকম-লীর সদস্য আরিফ নূর।

    উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংগঠনিক অধিবেশনে জেলা কমিটির সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মানবেন্দ্র বটব্যাল, বিশ্বনাথ দাস মুন্সী, কাজল ঘোষ, আজমল হোসেন লাবু, মুরাদ আহমেদ, উদীচী বাকেরগঞ্জ শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দাস, পুস্প চক্রবর্তী, সুজয় সেনগুপ্ত, সুকান্ত হাওলাদার অপি প্রমুখ।

    সাংগঠনিক অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন মো: শাহেদ এবং পরে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ওপর আলোচনা-পর্যালোচনা শেষে তা অনুমোদন করে নেওয়া হয়।

    সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে সাইফুর রহমান মিরণকে সভাপতি এবং স্নেহাংশু কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ