ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যু বার্ষিকী পালিত

    বাবুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যু বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র হল রুমে প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন'র পরিচালনায় স্মরন সভা ও দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।  

    আলোচনা সভায় অতিথি হিসাবে মরহুম হুমায়ুন কবির এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান খান, জসিম উদ্দিন, সহ সভাপতি সাফুল রহিম। দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুলাহ্।

    সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য নয়ন হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুলাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন কামাল, সাংগঠনিক আরিফুর রহমান, সহ সাংগঠনিক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, ছাত্রলীগ নেতা সোলাইমান, ফয়সাল হোসেন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ