ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় নিউ স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ উদ্বোধন

 আগৈলঝাড়ায় নিউ স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বিশুদ্ধ খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে নিউ স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজের উদ্বোধন করা হয়েছে। শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া এলাকার আগৈলঝাড়া-গৌরনদী মহাসড়কের পাশে অবস্থিত বিশুদ্ধ খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে নিউ স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

নিউ স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজের মালিক আব্দুস সত্তার মোল্লার সভাপতিত্বে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাবেক সাধারন সম্পাদক সবুজ আকন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইক, ইউপি সদস্য সৌরভ মোল্লাসহ প্রমুখ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম ও গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ ইমরান।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ