ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • কবি ইয়াছিন হীরা আর নেই

    কবি ইয়াছিন হীরা আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কবি ইয়াছিন হীরা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সড়ক ও জনপথ বিভাগের স্টাফ কোয়ার্টারে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। 

    তাঁর কবি বন্ধু শফিক আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

    জানা গেছে, ১৯৭০ সালের ১ জুন নবগ্রাম রোডের নিজ বাড়িতে জন্ম গ্রহন করেন তিনি। পিতা মোহাম্মদ ইউসুফ আলী খান ও মাতা মোসাম্মৎ নূরজাহান। স্বশিক্ষিত কবি ইয়াছিন হীরা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। 

    তাঁর তৃষিত হৃদয় ও পলাশীর কান্না নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, তিন কন্যা, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি আত্মীয় স্বজন রেখে গেছেন। জুম্মার নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 


    কবি ইয়াছিন হীরা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত বছরের শেষে দিকে তার শারীরীক অবস্থার অবনতি হয়। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ