ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • সস্ত্রীক বিএনপি নেতাকে গ্রেফতারের নির্দেশ আদালতের

    সস্ত্রীক বিএনপি নেতাকে গ্রেফতারের নির্দেশ আদালতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহর আদালত।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ওই আদালত এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন জিআরও খোকন চন্দ্র। জানা গেছে, নগরীর রূপাতলী মৌজার ৪৭ শতাংশ জমি বিক্রির জন্য অ্যাড. আরিফুর রহমানের কাছ থেকে ২০ লাখ টাকা নেন। কিন্তু জিয়া উদ্দিন সিকদার সেই জমি তার স্ত্রীর কাছে আগেই দলিলমূলে বিক্রি করেছিলেন।

    বিষয়টি জানতে পেরে টাকা ফেরত চেয়েও পান না। ফলে ২০২১ সালে থানায় মামলা করেন আরিফুর রহমান। সেই মামলায় আদালতে হাজিরা না দেয়ায় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ