ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে আশ্রায়ন-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

বাবুগঞ্জে আশ্রায়ন-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে আশ্রায়ন-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ-জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আনিছুর রহমান সিকদার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মকিতুর রহমান কিসলু, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানসহ উপজেলার সকল দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গনমাধ্যম সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ