ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • গৌরনদীতে করোনা ভ্যাকসিন প্রদান কমিটির প্রস্তুতি

    গৌরনদীতে করোনা ভ্যাকসিন প্রদান কমিটির প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান নিশ্চিতকল্পে আগামী ২৬ ফেব্রুয়ারী উপজেলায় গণটিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে আজ বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

    এসময় আরও উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন।

    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমরুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আব্দুল হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল প্রমুখ। সভায় আগামী ২৬ ফেব্রুয়ারী এ উপজেলায় গনটিকা কার্যক্রম বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ