দেশের উন্নয়নে ঢাকা পোস্ট আলোকবর্তিকার ভূমিকা রাখবে

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, সফলতার প্রথম বছর পার করলো অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট। তাদের পথচলা আরো সার্থক, সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা করি। ঢাকা পোস্টে যুক্ত সকলকে আমার এবং মেট্রাপলিটন পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের দেশে প্রচলিত গণমাধ্যমের ধারার পাশাপাশি অপ্রচলিত গণমাধ্যম হিসেবে প্রথমে পথচলা শুরু করে অনলাইন গণমাধ্যম। কিন্তু অনলাইন গণমাধ্যমকে এখন আর অপ্রচলিত গণমাধ্যম বলা চলে না। এক সময়ে একটি আশংকা সৃষ্টি হয়েছিল যে অনলাইন গণমাধ্যমগুলো তাৎক্ষণিক সংবাদ প্রচার করে দিলে অন্য গণমাধ্যম যেগুলো পরের দিন প্রকাশ হয় সেগুলোর জন্য কি রইবে। একজন পাঠক হিসেবে আমার পর্যবেক্ষণ অনলাইন গণমাধ্যম তাৎক্ষণিক সংবাদ পরিবেশন করে ঠিকই তবে সেই সংবাদের মধ্যে আদ্যোপান্ত, খবরের ডাইমেনশন সন্নিবেশিত করতে পারে না। তবে কোন কোন গণমাধ্যম সেগুলোও সন্নিবেশিত করে অল্প সময়ের মধ্যে সংবাদ প্রকাশ করছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স গণমাধ্যমের সংবাদ প্রবাহের সাথে সহায়ক অবস্থান করে নিচ্ছে অনলাইন গণমাধ্যম।
বুধবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি আরো বলেন, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এই এক বছরে তাদের যোগ্যতা দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের লেখনি দিয়ে তাদের পেশাদারিত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে পাঠক সংখ্যায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এটি আশ্চর্যের কথা। সুখের কথা। ঢাকা পোস্টের এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।
সব পেশার মধ্যেই নেতিবাচক কিছু লোক থাকে। ওই পেশার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা মিলে যদি সেই নেতিবাচক দিকগুলো শুদ্ধ করার প্রচেষ্টা আমাদের মধ্যে থাকে তাহলে আর নেতিবাচক কিছু থাকবে না। পুলিশ প্রশাসন থেকে সাংবাদিকতায় উৎকর্ষ সাধনে সর্বাত্মক সহায়তা করা হবে। যে ব্যক্তিগুলো এই মাধ্যমকে অপদস্ত করে, এই পেশাকে বিব্রত করে অবশ্যই তাদের নিরোধে প্রশাসন গণমাধ্যমের পাশে থাকবে।
মোঃ শাহাবুদ্দিন খান বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ এগিয়ে নিতে গণমাধ্যমের যে ভূমিকা তা অনস্বীকার্য এবং প্রশংসনীয়। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন, উন্নত সমৃদ্ধ দেশের যে স্বপ্ন তা এখন আর স্বপ্ন নয় বাস্তবে হাতছানি দিচ্ছে। দেশ উন্নত হলে সেই সুফল সবাই পাবো। দেশের উন্নয়নে স্ব স্ব ক্ষেত্রে দেশ প্রেমিক নাগরিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করতে গণমাধ্যম বিবেকের সাথে আমাদের চালিকা শক্তি হয়ে এগিয়ে নিবে।
এরমধ্যে ঢাকা পোস্টের মত উদিয়মান একটি গণমাধ্যম আলোকবর্তিকার ভূমিকা রাখবে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই প্রত্যাশা করি। ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এএস কাইউম উদ্দিন আহম্মেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। বক্তারা ঢাকা পোস্টের সংবাদের ধারা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এর আগে মানবসেবা, করোনা যোদ্ধা, পশু প্রেমে বিশেষ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে মানবসেবায় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ, হাসিমুখ পরিবার, রবিউল ইসলাম, এএসআই যুগল কুন্ডু, জীবনযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাহাবুব আলম, মানবিক ব্যবসায়ী শাহাদাত আলম, অক্সিজেন যোদ্ধা আরিফুর রহমান, মাতৃপ্রেমে অবদান রাখায় জিয়াউল আহসান এবং পশুপ্রেমে অবদান রাখায় ফুড ফর এ্যানিমেলকে সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়া কবিতা প্রতিযোগীতায় জয়ী ৯ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি হেনরী স্বপন, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন, বাংলা নিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন চৌধুরী, ফিরোজ মোস্তফা, দৈনিক কালে কণ্ঠ পত্রিকার বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার মঈনুল ইসলাম সবুজ, সাংবাদিক এমআর প্রিন্স, নিউজ বাংলা টোয়েন্টিফোরের ডিভিশনাল করেসপন্ডেন্ট তন্ময় তপু, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক মতবাদ এর ফটো সাংবাদিক এনআমিন রাসেল, সাংবাদিক সঙ্গীত আহম্মেদ মিনার, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এইচকেআর