ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ছাত্রদ‌লের প‌রি‌চি‌তি সভায় দুই প‌ক্ষের হাতাহা‌তি

     ছাত্রদ‌লের প‌রি‌চি‌তি সভায় দুই প‌ক্ষের হাতাহা‌তি
    সভার একপর্যায়ে হাতাহা‌তিতে জড়িয়ে পড়ে ছাত্রদ‌লের দুই প‌ক্ষ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশা‌লে মহানগর ছাত্রদ‌লের প‌রি‌চিতি সভায় দুই প‌ক্ষের ম‌ধ্যে দুই দফায় হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছে। প‌রে সি‌নিয়র নেতাদের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আ‌সে।

    ব‌রিশাল জেলা ও মহানগর বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে বিকেলে এই প‌রি‌চি‌তি সভা অনু‌ষ্ঠিত হয়।

    ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হো‌সেন জানান, অনাকাঙ্ক্ষিত প‌রি‌স্থিতি এড়া‌তে ঘটনাস্থলে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়ন করা হ‌য়েছে।

    এদিকে হাতাহা‌তির বিষয়‌টিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বিরোধী দলের ওপর দায় চাপিয়েছেন মহানগর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির।

    ব‌লেন, ‘বি‌রোধী প‌ক্ষের লোকজন এসে এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে।’

    সভায় যোগ দিতে এদিন দুপুর থে‌কেই নগরীর বি‌ভিন্ন ওয়ার্ড ও ক‌লেজ ইউ‌নিট ছাত্রদ‌লের নেতা-কর্মীরা মি‌ছিল নিয়ে বিএন‌পি কার্যাল‌য়ের সাম‌নে জড়ো হ‌তে থা‌কে।

    সভার শুরুতে মহানগর ছাত্রদ‌লের সহ সভাপ‌তি ত‌রিকুল ইসলামের সভাপ‌তি‌ত্বে সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বি‌র, জেলা ছাত্রদ‌লের সাংগঠ‌নিক সম্পাদক সোহ‌লে রাঢ়ীসহ মহানগর ছাত্রদ‌লের কয়েকজন নেতা বক্তব্য রা‌খেন।

    এরই মধ্যে মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নির সমর্থক ও সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির সমর্থক‌দের ম‌ধ্যে হাতাহা‌তি শুরু হয়। দুই দফা হাতাহা‌তির পর ছাত্রদ‌লের সি‌নিয়র নেতা‌দের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত হয়।

    এ বিষয়ে মহানগর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির ব‌লেন, ‘হাতাহা‌তির বিষয়‌টি বি‌চ্ছিন ঘটনা। বি‌রোধী প‌ক্ষের লোকজন এ‌সে এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে।’

    মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম মু‌ঠো‌ফো‌নে ব‌লেন, ‘আ‌মি প্রোগ্রা‌মে ছিলাম না। চক্রান্ত ক‌রে আমার সমর্থক‌দের নাম জড়া‌নো হ‌চ্ছে।’

    ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হো‌সেন ব‌লেন, ‘অনাকাঙ্ক্ষিত প‌রি‌স্থিতি এড়া‌তে ঘটনাস্থলে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়ন করা হ‌য়েছে।’

    দীর্ঘ ১৮ বছর পর চলতি সপ্তা‌হে মহানগর ছাত্রদ‌লের ৪৯৮ সদস্যের পূর্নাঙ্গ ক‌মি‌টি ঘোষণা করা হয়েছে। এর আ‌গে ৫ সদ‌স্যের ক‌মি‌টি ঘোষণা হ‌য়ে‌ছি‌ল।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ