ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বানারীপাড়ায় কালি ও মহাদেবের মূর্তি ভাংচুর: এমপির মন্দির পরির্শন

    বানারীপাড়ায় কালি ও মহাদেবের মূর্তি ভাংচুর: এমপির মন্দির পরির্শন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে। এর অংশ হিসেবে উপজেলার বিশারকান্দিতে সার্বজনিন শ্রী শ্রী কালী মন্দিরের কালি ও মহাদেবের মূর্তি ভাংচুর করেছে দুবৃর্ত্তরা।

    জানা গেছে, ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ি বাজার সংলগ্ন বটতলা সার্বজনিন কালি মন্দিরের তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা  ভিতরে প্রবেশ করে কালি মূর্তির চার হাত ও মহাদেবের এক হাত আংশিক ভেঙ্গে ফেলেছে। এছাড়া কালি মূর্তির মাথার চুড়া ও  মহাদেবের মূর্তির গলায় প্যাচানো সাপের মাথা সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে।

    বুধবার সকালে পূজারি আহ্লাদি (৬০) মন্দিরে পূজা দিতে এসে কাঠের গেটের তালা খোলা ও ভিতরে কালি এবং মহাদেবের মূর্তি ভাঙ্গা দেখতে পেয়ে তিনি বিষয়টি মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয়দের জানান।

    এদিকে এ খবর পেয়ে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে যান। এসময় মন্দির প্রাঙ্গনে উপস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ও  সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি বলেন, বানারীপাড়ার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের মুখোশ উন্মোচন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তিনি এসময় সেখানে উপস্থিত বরিশাল জেলার সহকারি পুলিশ সুপার ( উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্ ও বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনকে দুস্কৃতিকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দেন।

    মন্দির পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন,সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়াল,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার হায়দার আলী,উপজেলা যুবলীগ নেতা তপু খান ও মশিউর রহমান সুমন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও মাহতাব হোসেন মহসিন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

    মন্দিরের মূর্তি ভাঙ্গা প্রসঙ্গে বরিশাল জেলার সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল ) আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্ ও বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন,শান্তি ও সম্প্রীতির জনপদ বানারীপাড়াকে যারা অশান্ত করতে অপতৎপরতা চালাচ্ছে তাদের শিগগিরই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। এদিকে বুধবার বিকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান তার সঙ্গে ছিলেন।

    অপরদিকে শ্রী শ্রী সার্বজনিন দুর্গা মন্দিরের সভাপতি বিধান চন্দ্র হালদার জানান, পাশাপাশি প্রতিষ্ঠিত সার্বজনিন কালি ও হরি মন্দিরের সম্পত্তি নিয়ে স্থানীয় কালাম নামের এক ব্যক্তি ও দুর্গা মন্দিরের খাস সম্পত্তি নিয়ে স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তর সঙ্গে মন্দির কমিটির দ্বন্দ্ব রয়েছে।

    এ প্রসঙ্গে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, কদমবাড়ি বাজারের রাস্তার উত্তর পাশে বটতলায় একই স্থানে সার্বজনিন দুর্গা, কালি ও হরি মন্দির ছিল। সেখান থেকে সার্বজনিন দুর্গা মন্দির কদমবাড়ি বাজারের রাস্তার দক্ষিণ পাশে স্থানান্তর করার সময় তিনি কমিটির নেতৃবৃন্দকে সরকারি খাস সম্পত্তিতে নয়, ব্যক্তি মালিকানার দুই শতাংশ সম্পত্তি দান করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে বলেছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে তার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ