ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় ওয়ার্কশপে লক্ষাধিক টাকার মালামাল চুরি

    আগৈলঝাড়ায় ওয়ার্কশপে লক্ষাধিক টাকার মালামাল চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি ওয়ার্কশপের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের সরকার বাড়ির সামনে ভাই ভাই ওয়ার্কশপের তালা ভেঙ্গে একটি ওয়েলডিং মেশিন, পানির মর্টার, হ্যান্ডড্রিলসহ বিভিন্ন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। 

    ওয়ার্কশপের মালিক রবিন সরকার ও রিপন সরকার জানান, বাড়ির সামনে ঘর তুলে একটি ওয়ার্কশপ তৈরি করেছি। ওয়ার্কশপে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন যন্ত্রাংশ ছিল। রাতে ওয়ার্কশপের তালা ভেঙ্গে চোরের দল ওয়ার্কশপের ভিতরে থাকা সমস্ত মালামাল নিয়ে যায়। 
    এঘটনায় ওয়ার্কশপের মালিক রবিন সরকার আজ বুধবার সকালে বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওয়ার্কশপের মালিক। পুলিশ চুরির মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ