ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

    আগৈলঝাড়ায় মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহন শেষে বাড়ি যাওয়ার সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

    আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিরব শিকদার, দীপংকর শিকদার, তমাল ও কৌশিকসহ ৫-৬ জনের একদল শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহন শেষে বাড়ি যাওয়ার উদ্যোশে রওয়ানা হয়।

    এসময় গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার ফিলিং স্টেশনের উত্তর পাশে বসে বখাটে আকাশ ফকিরের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল ওই শিক্ষার্থীদের মারধর করে তাদের সাথে থাকা ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
     
    এঘটনায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী নিরব শিকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-৯। 

    মামলা দায়ের পর উপপরিদর্শক সুশান্ত মন্ডল অভিযান চালিয়ে (আগৈলঝাড়ার ফুল্লশ্রী গ্রামে ভাড়া থাকা) ডাসার গ্রামের বরকত ফকিরের ছেলে আকাশ ফকির ও গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকার শাহ আলম সরদারের ছেলে সাব্বির সরদারকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত দুই বখাটেকে আ বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ