ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ

    আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র নির্দেশে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

    আজ বুধবার সকালে উপজেলার বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আমবাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়ীদের মাঝে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র নির্দেশে ২০ হাজার টাকা করে বিতরণ করেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পাইক।
     
    এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দ্বিপক মুন্সী, সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব, মিলন রায়সহ প্রমুখ। পর্যায়ক্রমে তাদের আরও সহযোগীতা করা হবে।

    উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের নিজের বাড়ির সামনে পুলিন বিহারী রায়ের দুই ছেলে সমীর ও মিহির রায়ের দুটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। আগুনে দোকান ও মালামালসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ