ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় ভোক্তা অধিকার আইনে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

    আগৈলঝাড়ায় ভোক্তা অধিকার আইনে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর খাবার, মেয়াদউর্ত্তীণ পণ্য, মূল্য তালিকা না থাকায় ৯টি প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর খাবার, মেয়াদউর্ত্তীণ পণ্য, মূল্য তালিকা না থাকায় উপজেলার গৈলা বাজারের চৈতি ষ্টোরকে ৩ হাজার টাকা, মর্ডান বেকারীকে ৩ হাজার টাকা, শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, পাল ষ্টোরকে ৩ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, হাবিব ষ্টোরকে ২ হাজার ৫শত টাকা, তর্নিমা মেডিসিন হাউজকে ৪ হাজার টাকা, শ্রী গুরু ভান্ডারকে ১ হাজার ৫শত টাকা এবং আকন ষ্টোরের মালিককে ২ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক সুমি রানী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোইয়াব মিয়া অভিযান পরিচালনা করেন। এসময় বরিশাল এপিপিএন পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন। শেষে বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও সচেতনতামূলক প্রচার করা হয়। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ