আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন
.jpg)
বরিশালের আগৈলঝাড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রাণিসম্পদ অফিসের সহযোগীতায় আজ বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদারসহ প্রমুখ। এসময় প্রাণিসম্পদ মেলায় ৩১টি ষ্টলে বিভিন্ন ধরনের প্রাণি প্রদর্শণ করছেন খামারীরা।
এমইউআর