ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আজ বুধবার সকালে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

    আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মৃত মোবারক আলী সরদারের ছেলে হারুন সরদারকে ২০১৭ সালের মাদক মামলায় বরিশাল আদালতের বিচারক দেড় বছর সাজা এবং পাঁচ হাজার টাকা দন্ড প্রদান করেন। ওই সময় আসামী হারুন সরদার রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না।

    দীর্ঘ পাঁচ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মো. মনির হোসেন মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম বাগধা এলাকা থেকে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন সরদারকে গ্রেপ্তার করেন।
    গতকাল বুধবার সকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন সরদারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ