ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়া মহাসড়কে টিউমার, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

আগৈলঝাড়া মহাসড়কে টিউমার, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া-ঢাকা-বরিশাল মহাসড়কের একটি সেতুর এ্যাপ্রোচ সড়কে টিউমার আকৃতি ও অপরিকল্পিত ঢাল নির্মান করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের উপজেলার গৈলা রথখোলা বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে একটি সেতুর অপরিকল্পিত ভাবে এ্যাপ্রোচ সড়ক নির্মান করা হয়েছে। যার ফলে কোন পরিবহন অথবা মালবাহী ট্রাক সেতুতে উঠতে পারে না। মহাসড়ক এলাকায় সড়কের সেতুর ঢালে বিটুমিন ও পাথরের স্তুপ একাকার হয়ে ছোট-বড় অসংখ্য টিউমারে রূপ নিয়েছে।

দীর্ঘদিন যাবত টিউমারগুলো সড়কের ওপর জেগে উঠলেও তা অপসারনের জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। সংশ্লিষ্ট বিভাগের উদাসিনতার কারণে মহাসড়কের টিউমার এখন ছোট-বড় যানবাহন চালকদের কাছে বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

এ রুটে যাতায়াতকারী লোকাল বাস চালক আলামিন হোসেন বলেন, এই মহাসড়ক দিয়ে যাতায়াতকালে গৈলা সেতুটি এতো উঁচু করা হয়েছে গাড়ি নিয়ে উঠতে অনেক কষ্ট হয়। এছাড়া প্রায় সময় মালবাহী ট্রাক এই সেতুতে উঠতে গিয়ে ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ভেঙ্গে পরে।

ভ্যান চালক শাহিন ফকির জানান, কোন মালামাল নিয়ে এই সেতুতে উঠা যায় না। আর ভ্যানে মালামালসহ একা একা উঠতে গিয়ে প্রায় সময়ই ভ্যান উল্টে পরে দুর্ঘটনার কবলে পরি।

মহাসড়ক দিয়ে চলাচলকারী একাধিক ট্রাক চালক জানান, অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে মালবাহী ট্রাকের চাকা টিউমারের উপর উঠে গেলে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। এই সড়ক থেকে অতিদ্রুত টিউমার অপসারন এবং সেতুর এ্যাপ্রোচ সড়ক পরিকল্পিত ভাবে নির্মানের জন্য প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তারা সড়ক জনপদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. সুমন হোসেন জানান, এই সড়কের যে স্থানে বিটুমিন ও পাথর স্তুপ হয়ে টিউমারের তৈরি হয়েছে তা দ্রুত অপসারন করা হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন