ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে ১৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

    বরিশালে ১৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
    বরিশালে নারী বীর মুক্তিযোদ্ধারের সম্মাননা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশাল জেলার ১৬ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নারী মুক্তিযোদ্ধাদের হাতে এ সম্মাননা তুলে দেন।

    সম্মাননা প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন- শহীদ জননী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুমা সাহান আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা রাবেয়া খাতুন, সুফিয়া বেগম, মোসা. আলেয়া বেগম, হিরন ময়ী দাশ রুনু, আলেয়া ছালাম, দীপা রহমান, মোসা. কহিনুর, নাজমা আক্তার, নুরজাহান বেগম, রোকেয়া বেগম, রিভা রানী মজুমদার, হামিদুননেছা, কানুন গমেজ ও হাবিবা আলম।

    এর আগে সকাল ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পর পরই বরিশালে সম্মাননা প্রদান অনুষ্ঠানের সূচনা হয়।

    এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি যুক্ত ছিলেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক-এমপি। এছাড়া সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা-এমপি।

    এছাড়া বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল মারুফ, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের বরিশাল জেলার উপ-পরিচালক দিলারা খানম, জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা প্রমুখ।

    এছাড়াও বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১১ জন নারী বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ