আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়: পংকজ নাথ এমপি

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া গ্রামে ১৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় শীতার্থ গরীব ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।
পরে দুপুর ১২ টায় হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর নব নির্মিত ৪ তলা ২ টি ভবন উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হেসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অফিসার ইনচার্জ ইউনুছ মিয়া, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালূকদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ফারুকুল ইসলাম, সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর