বাংলা নামক রাষ্ট্রের সাথে শহীদদের রক্ত একাকার হয়ে আছে: পংকজ নাথ এমপি

মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বাংলা নামক রাষ্ট্রের সাথে শহীদদের রক্ত একাকার হয়ে আছে। বিশ্বে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে মাতৃভাষা রক্ষার জন্য রক্ত দিতে হয়েছে। মাতৃভাষার যে সম্মান তা শেখ হাসিনা’র অবদান। জাতির পিতার সর্বাধিক কাছে থাকার সুবাধে স্নেহধন্য হয়ে প্রচ্ছন্ন বড়ত্ব অর্জন করেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত উত্তরাধিকারিত্বই শেখ হাসিনা’র নেতৃত্ব বহন করছে। মঙ্গলবার সন্ধ্যায় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহ-সভাপতি শহীদ শাহ্, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তসলিম খান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদন মুশফিকুর রহমান নিউটন, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারী খোকন, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, যুগ্ম-আহবায়ক কেএসএম সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষকলীগের সভাপতি ওহাব আলী, সাধারন সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আব্দুল্লাহ্ দোলন, সাধারন সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।