ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • টিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরন

    টিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে উৎসব মুখর পরিবেশে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে ইউনিয়নের দ্বিতীয় দফায় নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন সাধারন মানুষ।

    ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ: সোবাহান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল রহমান রিমু, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, আলেমদের প্রতিনিধি আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম মিয়া, ইউপি সদস্য মো. তরুন হাওলাদার।

    নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লা জনসাধারনের উদ্দেশ্যে বলেন, আমি আমার জীবনের বিনিময় হলেও আপনাদের দেওয়া খাদেমের দ্বায়িত্ব পালন করবো। যদি অসৎ কাজে যুক্ত হই তবে আমার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহন করবেন। আপনাদের সাথে নিয়ে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাস তথা হাতুড়ি বাহিনীদের টিয়াখালী ইউনিয়ন থেকে বিদায় করে দেবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ