ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আবৃত্তি প্রতিযোগিতায় ৯ জন বিজয়ী

    ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আবৃত্তি প্রতিযোগিতায় ৯ জন বিজয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীর্ষ সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নগরীর ইউরো কনভেনশন হলে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি হেনরী স্বপন ও বাচিকশিল্পী মারিফ আহম্মেদ বাপ্পী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

    ঢাকা পোস্ট বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিন গ্রুপে ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।  এরমধ্যে ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেন জগদীশ স্বারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী অধরা বনিক জয়ী। খ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি ব্রজমোহন কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী বিদূষী মল্লিক এবং গ গ্রুপে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কে.এম রহমাতুল্লাহ রাহাত।

    প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিরা হলেন উল্লাস মালী, মাহফুজ নুসরাত মোনা, উম্মে হাবিবা, প্রজ্ঞাজ্যোতি বিশ্বাস, কিশোর চন্দ্র বালা ও সাইফুল ইসলাম হৃদয়।

    বিজয়ীদের বুধবার (১৬ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর শেষ দিনের অনুষ্ঠানে পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ