ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বানারীপাড়ায় ভালোবাসা দিবসে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার!

    বানারীপাড়ায় ভালোবাসা দিবসে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় বিশ্ব ভালোবাসা দিবসে  ১০ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে।  এ ঘটনায় দায়েরকৃত মামলায় হৃদয় নামের এক লম্পট যুবককে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

    মামলা সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারী  সোমবার বিশ্ব ভালোবাসা দিবসে রাত সাড়ে ৮টার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ে এম এ লতিফ বহুমুখী আলীম  মাদ্রাসার ছাত্রীকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী শুক্কুর আলী হাওলাদারের লম্পট ছেলে হৃদয় ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে।

    ওই সময় ভিকটিমের জ্বরে আক্রান্ত মা বাজারে ওষুধ ও বাবা ফল কিনতে যাওয়ায় সে বাসায় একা ছিলো। পরে বাবা-মা বাসায় ফিরলে সে তাদের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। ভিকটিমের বাবা ইদ্রিস হাওলাদার বাদী হয়ে ওই রাতেই হৃদয়কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    মামলা দায়েরের পরপরই পুলিশ হৃদয়কে গ্রেফতার  ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠায়। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে হৃদয়কে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পেয়ে মামলা নিয়ে তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ