ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামী গ্রেপ্তার

    বরিশালে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্বামীকে আজ মঙ্গলবার বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। 

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের জোবারপাড় গ্রামের গৌরাঙ্গ হালদারের মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মনিকা হালদারের সাথে সরবাড়ি গ্রামের নারায়ন অধিকারীর ছেলে ও আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের (বিদ্যালয় শাখার) শরীরচর্চা শিক্ষক দীপক অধিকারীর সাথে ১৩ বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়।

    শিক্ষিকা মনিকা হালদার জানান, বিয়ের পর থেকে নিজের উপার্জিত অর্থ স্বামী দীপকের হাতে তুলে দিয়েছি। সেই টাকা দিয়ে স্বামীর বাড়িতে সুরম্য ভবন (বিল্ডিং) নির্মান করা হয়। এর পরেও পুনরায় টাকার জন্য আমাকে নির্যাতন শুরু করেন শিক্ষক স্বামী দীপক অধিকারী। 

    এঘটনায় শিক্ষিকা স্ত্রী মনিকা হালদার বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দুুপুরে উপপরিদর্শক মিলটন মন্ডল অভিযান চালিয়ে শিক্ষক স্বামী দীপক অধিকারীকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। 
    গ্রেপ্তারকৃত স্বামী শিক্ষক দীপক অধিকারীকে আজ বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ