ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে শজ্জাশয়ী প্রতিবন্ধী সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন

    বরিশালে শজ্জাশয়ী প্রতিবন্ধী সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলা ৫নং চরমোনাই ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব  মাওঃ আব্দুল মান্নান শরীফের নাতনি শজ্জাশয়ী প্রতিবন্ধী আয়সা বুশরা (২৬) এর নানা কর্তৃক প্রাপ্ত সম্পত্তি বুজে পাওয়ার দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

    আজ মঙ্গলবার (১৫) ফেব্রয়ারী সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে ভূক্তভোগী পরিবার সদস্য ও এলাকাবাসির ব্যানারে এর্মসূচি পালন করেন তারা।

    এসময় এলাকাবাসি ও পরিবারের সদস্যরা বলেন, ১৯৯৬ সনে মাওঃ আব্দুল মান্নান শরীফের ছোট কণ্যা মোসাঃ নাছিমা বেগম একটি কণ্যা সন্তান প্রসব করে রক্তক্ষরনে কিছুক্ষন পরেই মারা যান। তখন পারিবারিকভাবে সিদ্ধান্দক্রমে বড় খালা ফাতেমা বেগমের কাছে লালিত পালিত হয়।

    অন্যদিকে নাছিমা বেগমের মৃত্যুর পর তার স্বামী মোঃ আবু ত্বোহা অন্যত্র বিয়ে করেন এর পরথেকে তার কণ্যা সন্তানের খোজ-খবর নেয়া বন্ধ করে দেয়।

    এদিকে পিতা আব্দুল মান্নান শরীফ মৃত্যু নাসিমা বেগমের প্রাপ্প সম্পত্তি তার প্রতিবন্ধী নাতনি আয়শা বুসরাকে বুঝিয়ে দেওয়ার জন্য পরিবারের অন্য সকল সদস্যকে বলেন।

    ২০১৭ সালে সালে নানা আব্দুল মান্নান শরীফ মারা যাওয়ার পর বুশরার ছোট মামা মাওঃ হাবিবুর রহমান বুশরার সম্পত্তি দখল করে বিভিন্ন স্থপনা নির্মাণ করার পাশাপাশি অণ্য সম্পত্তি আত্বসাৎ করার চেষ্টা করে যাচ্ছে।

    এবিষয়টি চরমোনাই পীর সাহেবকে অবহিত করা হলে তিনি চলতি বসরের ১৪ই জানুয়ারী বিষয়টি ফয়সালা করে বুশরার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

    পীর সাহেবের আদেশ অমান্য করে বুশরার জমি আত্বসাৎকারী মাওঃ হাবিবুর রহমান জমি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের টাল-বাহানার মাধ্যমে দখল করা জমি আত্বসাৎ করার অপচেষ্টা করে যাওয়ার প্রতিবাদে এলাকাবাসি ও ভূক্তভেগী পরিবার বুশরার সম্পতি ফিরে পাওয়ার দাবীতে ও জেলা প্রশাসন সহ থানা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করেন।

    মাববন্ধন কর্মসূচিতে বুশরার খালাতো ভাই মোতাছেম বিল্লাহ সভাপতিত্বে   এসময় এলাকাবাসি প্রতিবন্ধী অসহায় বুশরার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন মাওঃ মিজানুর রহমান, কাজী মোঃ সেলিম সিকদার,রফিকুল ইসলাম, মাওঃ রেদোয়ান হোসেন,আশিকুর,রবিউল ইসলাম,মোঃ কামাল মাস্টার ও এমরান হোসেন প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ