ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশাল জেলা প্রশাসকের সাথে ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

    বরিশাল জেলা প্রশাসকের সাথে ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত কালে ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে জেলা প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

    জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক গুলোতে স্বাস্থ্য সেবার মান আরো বাড়াতে হবে। বিশেষ করে ক্লিনিক গুলোতে রোগীদের হয়রানি যেন না হয় সেদিকে নজর রাখার জন্য তিনি জোর তাগিদ দেন। যে সব ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অনিয়ম পাওয়া যাবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থ্যা নেয়া হবে।

    ওনার্স এসোসিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম বলেন, গরীব ও অসহায় রোগীদের আমরা বিশেষ ছাড় দিচ্ছি। এছাড়াও কোন কোন ক্ষেত্রে শতভাগ ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জেলা প্রশাসককে অবহিত করেন যে, দেশের মোট স্বাসস্থ্য সেবা খাতের ৬০ ভাগ সেবা বেসরকারি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দেয়া হয়ে থাকে। ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের লাইসেন্স দ্রুত নবায়নের বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

    পরে বসন্ত  ফাল্গুন উপলক্ষে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাধারন সম্পাদক শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক  লিয়াকত আলী লিকু, কাজী মিরাজ, কোষাধ্যক্ষ ডা: নজরুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী আল-মামুন প্রমূখ


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ