বরিশালে শনাক্ত কমলেও বাড়ছে মৃত্যু

বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার কমেছে। তবে বাড়ছে ভাইরাসটিতে মৃত্যু। চলতি সপ্তাহে বিভাগের দুটি জেলায় পর পর তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে বরিশাল জেলায় দুজন এবং অপরজন পটুয়াখালীর।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘সবশেষ বিগত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু শনাক্ত হয়েছে। তিনি হলেন, বরিশাল নগরীর রূপাতলী হামিদিয়া হাউজিংয়ের বাসিন্দা বেগম হামিদা (৭৫)। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয় আব্দুর রাজ্জাক নামের ৭৫ বছর বয়সি বৃদ্ধর। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা। এছাড়া ১১ ফেব্রুয়ারি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আমিনুল ইসলাম নামের এক বৃদ্ধর। ৭৫ বছর বয়সি এই বৃদ্ধ পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ সবুজবাগ এলাকার বাসিন্দা।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান বলেন, ‘বছরের শুরুতে বরিশাল অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার ব্যাপক হারে বৃদ্ধি পায়। তবে ফেব্রুয়ারির শুরু থেকে তা কমতে শুরু করেছে। জানুয়ারিতে শনাক্তের সংখ্যা যেখানে ৫শত পেরিয়ে গেছে সেখানে বর্তমানে দৈনিক শনাক্তের সংখ্যা ১৩০ এর মধ্যে। সে হিসেবে শনাক্তের হার অনেকটা কমেছে।
তিনি বলেন, ‘চলতি সপ্তাহে ভাইরাসটিতে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এদের মধ্যে হয়েয়েছে কমপক্ষে ৩-৪ দিন পূর্বে। উপসর্গ নিয়ে মৃত্যুর পরে নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা পজেটিভ আসে। সে হিসেবে তাদের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে বলেই ধরে নেয়া হয়।
কেআর
এইচকেআর