ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বসন্তের আবহে ভালোবাসা দিবস পালিত

    বসন্তের আবহে ভালোবাসা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের মত বরিশালেও বসন্তের আবহে পালিত হয়েছে ভালোবাসা দিবস। সোমবার মাতাল হাওয়ার বসন্ত ও ভালোবাসা দিবস হওয়ায় তরুণ-তরুণীরা বাসন্তিসাজে দিনটি উদ্যাপন করেছে। প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন নগরীর বিনোদনস্পটগুলোতে। ধনী-গরিব, যুবা-বৃদ্ধা, তরুণ-তরুণী সবাই প্রিয়জনকে দিয়েছেন ফুল-চকলেটসহ নানান উপহার সামগ্রী। ফুলের দোকানে সারাদিন ছিলো উপচেপড়া ভিড়। সন্ধ্যার পর শহরের রেস্তোরাঁগুলোতে ভিড় ছিলো লক্ষ্যণীয়।

    দিনটি উপলক্ষে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ভালোবাসা দিবস বিরোধী র‌্যালি ও সভা।

    বসন্ত ও বিশ্বভালোবাসা দিবসের উৎসবে সেজেছে নগরী। নগরীর বিনোদনস্পট ত্রিশগোডাউন, বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধাপার্ক, কাঞ্চনপার্কসহ বিভিন্ন বিনোদন স্পটে ছিলো তরুণ-তরুণীদের ভিড়। খোঁপায় ফুল আর বাসন্তি শাড়িতে সেজেছেন তরুণীরা। পাঞ্জাবীর ও চাদরের সঙ্গে নিজেকে মানিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করেছেন তরুণরা। দুপুর থেকে রাত অবদি নগরীর ১০টিরও বেশি ফুলের দোকানে ছিলো উপচে পড়া ভিড়।

    এছাড়া বরিশাল সরকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা বসন্তকে বরণ করে নিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালোবাসা দিবসকে ঘৃণ্য ও নষ্ট দিন আখ্যা দিয়ে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার পর রেস্তোরাগুলোতে ভিড় ছিল লক্ষ্যণীয়। দর্শনার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    কেআর

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ