ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিষক্রিয়ায় মারা গেল ৫ শতাধিক হাঁস

    বিষক্রিয়ায় মারা গেল ৫ শতাধিক হাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে একটি খামারের ৫ শতাধিক হাঁস বিষক্রিয়ায় মারা গেছে।  খামারটি ওই গ্রামের গোলাম হোসেন সিকদারের ছেলে রাসেল আহমেদ ওরফে সোহাগ সিকদারের। সোহাগ কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি প্রায় ১৫ বছর ধরে হাঁসের খামার দিয়ে জীবিকা নির্বাহ করছেন।  

    সোহাগ সিকদার বলেন, বাড়ির পাশের খাল থেকে শনিবার সন্ধ্যায় হাঁসগুলো খামারে নিয়ে যাই। রোববার ভোরে খামারে গিয়ে দেখি সবগুলো হাঁস মরে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

    তিনি বলেন, বিষক্রিয়ায় হাঁসগুলো মারা গেছে।  তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি। খামারের সব হাঁস মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সোহাগ। বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ