ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ‘প্রেম-বিয়ে করবো না, টেনশনও নেবো না’

    ‘প্রেম-বিয়ে করবো না, টেনশনও নেবো না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব ভালোবাসা দিবস বর্জনের ঘোষণা দিয়ে বরিশালে প্রতিবাদী র‌্যালি বের করে নিখিল বাংলা চিরকুমার সংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ‘নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলে সর্বনাশ’—স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবস বর্জনের ঘোষণা দিয়ে বরিশালে প্রতিবাদী র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। নিখিল বাংলা চিরকুমার সংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিখিল বাংলা চিরকুমার সংঘের সদস্যরা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি বের করেন। র‌্যালিটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নিখিল বাংলা চিরকুমার সংঘের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিক্ষার্থী রাকিব হাসান, সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ, সহ-সভাপতি অভিক দে সাম্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ প্রমুখ। বক্তব্যে বাকী বিল্লাহ বলেন, ‘প্রেম-বিয়ে করবো না, টেনশনও নেবো না। আমরা দেখেছি যে, প্রেম করার কারণে অনেক মেধাবী ছাত্র অকালে ঝরে পড়ছেন। অনেকে বিষণ্নতায় ভুগছেন। পারিবারিক ঝামেলায় পড়েছেন। আমরা মনে করি প্রেম-বিয়ে না করলে কোনো ক্ষতি নেই। তাই আমরা সবাইকে আহ্বান জানাই—আসুন, আমরা প্রেম-বিয়ে না করি।’ নিখিল বাংলা চিরকুমার সংঘের সদস্যরা প্রেম-বিয়ের বিপক্ষে বলে মন্তব্য করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব হাসান।

    তিনি বলেন, ‘প্রেমের সম্পর্কের টানাপোড়েনে অনেকে বিষণ্নতায় আক্রান্ত হচ্ছেন। অনেকে নেশার দিকে ঝুঁকে পড়েন। মাদকাসক্ত সন্তানদের নিয়ে অভিভাবকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তাদের রেজাল্ট খারাপ হচ্ছে।’ রাকিব আরও বলেন, ‘এটা নারীবিরোধী সংগঠন। তবে আমরা নারীদের সম্মান করি। সম্মানের চোখে দেখি। তবে তাদের প্রেমের ফাঁদে আমরা পা দেবো না। সংঘের কেউ যদি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ