ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • গৌরনদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

    গৌরনদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সুন্দরদী হাইওয়ে থানা গেটের সামনে মোটরসাইকেল চাপায় মজিবর সরদার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    এ সময় মোটরসাইকেল চালক নাছিম আলী নামের একজন গুরুতর আহত হন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মজিবর উপজেলার সুন্দরদী মহল্লার বাসিন্দা।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলটি ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের চালক নাছিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ