ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • যৌতুক মামলায় কলেজ প্রভাষক গ্রেফতার

    যৌতুক মামলায় কলেজ প্রভাষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী নির্যাতন ও যৌতুক বিরোধী মামলায় বরিশালের মুলাদী আমলী আদালত রোববার গোসাইরহাট শামসুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি দায়ের করেন প্রভাষকের স্ত্রী মোসাম্মৎ তামান্না। মামলা নাম্বার ১৭২।

    মুলাদী আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান মওদুদ উভয় পক্ষের বক্তব্য শুনে তার জামিন বাতিল করে জেলখানায় প্রেরণ করেছেন। মামলার বাদী তামান্না জানিয়েছেন, আসামি মামুন সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নিয়ে নিজে পূর্বে দুটি বিয়ের করার তথ্য গোপন রেখে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নানা অজুহাতে স্ত্রী তামান্নাকে শারীরিক নির্যাতন করতো। যৌতুকের দাবির নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র নিয়ে তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

    এই অভিযোগে তামান্না যে মামলা করেছিল সে মামলায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ মামুনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশ আদালত থেকে মামুনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ