ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • নদীর মাটি কেটে ইটভাটায় বিক্রি, চার জনের কারদন্ড

    নদীর মাটি কেটে ইটভাটায় বিক্রি, চার জনের কারদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় দেওয়ার অপরাধে ৪ জনকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।

    রবিবার রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে আটক ৫ জনের ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর একজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সাজাপ্রাপ্তরা হলেন বেল্লাল (২২), বুলবুল (৪২), সাইফুল (২২), রাহাত (১৯)।

    এসময় ২ টি মাটিকাটা ভেকু ও মাটি পরিবহনের ১টি কার্গো জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।  নদী পাড়ের মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের কঠোরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগন। তারা জানান, মাস খানেক ধরে প্রকাশ্যে ও গোপনে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার একটি সংঘবদ্ধ চক্র আড়িয়াল খাঁ নদের তীর কেটে দেশের বিভিন্ন অঞ্চলের ইট ভাটায় বিক্রি করে আসছিলো। ফলে ময়দানের হাট থেকে নমর হাট পর্যন্ত গ্রাম রক্ষা বাঁধ টি হুমকির মুখে পরেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ