ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালের পুকুরে মাছের বদলে ধরা পড়লো অজগর

বরিশালের পুকুরে মাছের বদলে ধরা পড়লো অজগর
পুকুরে ধরা পড়া অজগর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার একটি পুকুর থেকে ৮ ফুট দৈর্ঘ্য একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক পুকুরে মাছ ধরতে নেমে সাপটি জালে আটকা পড়ে। ওই যুবকরা প্রথমে সাপটিকে গজাল মাছ ভেবেছিল।

পরে স্থানীয় রাসেল নামের এক যুবক  জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে জানায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে।

বরিশাল  জেলা বন বিভাগ সূত্র জানায়, বরিশাল নগরীর ২৬ নম্বর হরিণাফুলিয়া এলাকার বাসিন্দা আবুল কালাম রোববার দুপুরের দিকে তাঁর বাড়ির সামনের পুকুরে জাল নিয়ে মাছ ধরতে যান।

এসময় জাল দিয়ে মাছ ধরার সময় ভারী  কিছু একটা জালে আটকা পড়ে।  ওই ব্যক্তি মনে করেছিলেন তাঁর জালে হয়তো বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে তুলে দেখেন বড় একটি সাপ। পরে তিনি সাপটি দেখে আতঙ্কিত হন। এরপর লোকজন ডাকলে সবাই সাপটি দেখতে ভিড় করেন।

বন বিভাগ জানায়, আট ফুট দৈর্ঘ্যের সাপটি পরিনথ বয়সী নয়। এটি উদ্ধারের পর তাঁরা খুলনায় বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের জানান। এরপর বিকেল ৫ টার দিকে ওই  বিভাগের কর্মকর্তারা বরিশালে পৌছালে সাপটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

ধরা পরা অজগর সাপটি দেশীয় প্রজাতির। এর বসবাস সুন্দরবনসহ বিভিন্ন বনাঞ্চলে। বন্যা বা জোয়ারের পানিতে ভেসে সাপটি বরিশালে আসতে পারে বলে ধারনা বন বিভাগ সংশ্লিষ্টদের।

বন বিভাগের বরিশাল কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, সাপটি হস্তান্তরের পর সেটিকে খুলনায় নেওয়া হয়েছে। সেখানে সাপটিকে  চিকিৎসা দিয়ে সুস্থ-সবল করার পর সুন্দরবনে অবমুক্ত করা হবে।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ