বঙ্গবন্ধু উদ্যানে শতবর্ষি রেইন্ট্রি গাছটি এখন মারণ ফাঁদ

বঙ্গবন্ধু উদ্যানের শোভাবর্ধক শত বছরের বিশাল রেইনট্রি গাছটি এখন মরণ ফাদে পরিণত হয়েছে। গাছটি মরে গিয়ে ডাল-পালা শুকিয়ে গেছে। সেই গাছের নিচেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বসছে শত শত মানুষের মিলন মেলা।
ফলে যে কোন সময় ডাল-পালা ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই মৃত গাছটির শুকিয়ে যাওয়া ডালপালা অপসারণের দাবি জানিয়েছেন ঘুরতে আসা মানুষ। পাশাপাশি একই স্থানে নতুন করে আরও একটি গাছ লাগানোর দাবি তাদের।
জানা গেছে, ‘বঙ্গবন্ধু উদ্যানের পূর্ব পাশে অবস্থিত শত বছরের বিশাল একটি রেইন্ট্রি গাছ। ওই গাছের চারপাশ ঘিরে সকাল-বিকেল অসখ্য মানুষের মিলন মেলা হয়। বন্ধুদের নিয়ে চায়ের আড্ডা, হুই-হুল্লর করে থাকেন বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে আসা মানুষ।
কিন্তু শত বছরের ওই রেইন্ট্রি গাছটি মরে গিয়ে সকল পাতা ছড়ে গেছে। গাছটির উপরের অংশের সকল ডাল-পালা সুকিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ গাচের চার পাশে ইট-বালু দিয়ে বেঞ্চ তৈরি এবং পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে অনবরত গরম পানি ফেরার কারণে শতবর্ষি রেইন্ট্রি গাছটির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘প্রায়শই ছোট ছোট ডালপালা ভেঙে নিচে মানুষের গায়ে পড়ছে। তবে যে কোন সময় গাছটির ওপর থেকে বড় ধরনের ডাল-পালা ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাছটির শুকনো ডালপালা কেটে ফেলা এবং একই স্থানে আরেকটি দৃষ্টিনন্দন গাছের চারা রোপের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বণ বিভাগসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি দেয়া প্রয়োজন বলেও মনে করেন স্থানীয় সচেতন মহল।
কেআর