ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • টিকটকার হামলায় কলাপাড়ায় গৃহবধূ জখম

    টিকটকার হামলায় কলাপাড়ায় গৃহবধূ জখম
    হাসপাতালে চিকিৎসাধীন ‍আহত গৃহবধূ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় টিকটকারদের হামলায় সামসুন্নাহার বেগম (৩৮) নামের এক গৃহবধূ গুরুতর জখম হয়েছে। এ ঘটনা ঘটে রবিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে। আহতাবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    আহত গৃহবধূ সাংবাদিকদের জানান, তার নিজ বাড়ির সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত এক যুবতিকে নিয়ে ভিডিও ধারন করছিলো স্থানীয় বখাটে আসলাম ও বেল্লাল নামের দুই যুবক। এসময় গৃহবধূ ওই টিকটকারদের বাঁধা দেয়। একপর্যায় তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

    কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, গৃহবধূর ডান চোখের উপরে এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে পরবর্তীতে ওই নারীকে চোখের চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

    কলাপাড়া থানার অফিসার ‍ইনচার্জ (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ‍আইনগত ব্যবস্থা গ্রহণকরা হবে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ