ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালে ছেলেদের দ্বিগুণ মেয়ে পেয়েছে জিপিএ-৫

    বরিশালে ছেলেদের দ্বিগুণ মেয়ে পেয়েছে জিপিএ-৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। রোববার বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন ফলাফল তুলে ধরে জানান, এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৯৭২ জন। “বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মত মেয়েরা এবারো এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৯৪ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৮ শতাংশ।

    অরুণ কুমার বলেন, মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৪৯০ জন, বিপরীতে ছেলেরা পেয়েছে তিন হাজার ৪৮১ জন। কোভিড মহামারীর কারণে বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

    প্রায় একই সময়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬৬ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে পরীক্ষায় পাস করেছে ৬৩ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে বিভাগভিত্তিক পাসের হারে সর্বোচ্চ পাস করেছে মানবিকে ৯৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৩ দশমিক ৫৩ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বনি¤œ ৯১ দশমিক ৬৫ শতাংশ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ