ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশাল মেট্রোপলিটন কলেজের সাফল্য

    বরিশাল মেট্রোপলিটন কলেজের সাফল্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক দেখিয়েছে বরিশাল মেট্রোপলিটন কলেজ। এই কলেজের প্রত্যেক শিক্ষার্থী এসএসসির চেয়ে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছে। প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে,  এইচএসসি পরীক্ষায় এই কলেজে পাশের হার ৯৬.৫৪%। মোট পরীক্ষার্থী ছিলো ২৩১ জন, পাশ করেছে ২২৩ জন। যারমধ্যে  জিপিএ৫ পেয়েছে ৫ জন, এ গ্রেড পেয়েছে ৮৪ জন, এ- ৬৯ জন, বি ৪৮ জন এবং সি গ্রেড ১৭ জন। এরা সবাই এসএসসির চেয়ে এইচএসসিতে ভালো করেছে।

    বরিশাল মেট্রোপলিটন কলেজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মহাব্বতুল্লাহ বলেন, আমরা যখন শিক্ষার্থী ভর্তি করি তখন খুবই নিম্ম স্কোরধারী শিক্ষার্থীদের ভর্তি করার সুযোগ পাই। এবার যারা আমাদের কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে, এদের কারোই এসএসসিতে জিপিএ ৫ ছিলোনা। আমাদের কলেজের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পরিচালনা পরিষদের দক্ষ ব্যবস্থাপনায় আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি।

    বরিশাল মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ এসএম আলী নেছার বলেন, এখানে ছাত্রছাত্রীদের ক্লাসে নিয়মিত পাঠদান ও সার্বিক খোঁজ খবর নেয়ার ক্ষেত্রে শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। যার ফলে আমাদের কলেজের ফলাফল ক্রমেই উন্নতি করছে।
    বরিশাল মেট্রোপলিটন কলেজের চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন বলেন, ২০১৪ সালে এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ক্রমান্বয়ে ফলাফল উন্নতি করছে। অধিকাংশ শিক্ষার্থী এসএসসির তুলনায় এইচএসসির ফলাফল ভালো করেছে। এজন্য এখানকার নিয়োগপ্রাপ্ত মেধাবী শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ